দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনায় বাড়ছে নদ-নদীর পানি। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। বিশেষ জেলার উপদাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া বাড়ছে ধনু ও মগড়ার পানিও। তবে কমছে সোমেশ্বরী ও কংসের পানি।
সোমবার (১৩ জুলাই) সকালে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ সকাল ৯টার দিকে উবদাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল। এছাড়া মগড়া নদীর পানি আটপাড়া পয়েন্টে বাড়লেও বিপৎসীমার ৬২ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং ধনু নদের পানি খালিয়াজুরী পয়েন্টে বেড়ে বিপৎসীমার ১৩৩ সেন্টিমিটার নিয়ে দিয়ে বইছিল।
তবে সোমেশ্বরী নদী ও কংস নদের পানি হ্রাস পাচ্ছিল। সোমেশ্বরীর পানি বিজয়পুর পয়েন্টে বিপৎসীমার ৩২৭ সেন্টিমিটার ও একই নদীর দুর্গাপুর পয়েন্টে ৩১৭ সেন্টিমিটার এবং কংস নদের পানি জারিয়া পয়েন্টে বিপৎসীমার ১৫১ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।
তবে টানা ভারী বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢল অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
কেএম